• হোম
  • কোর্স
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • ব্লগ
  • হোম
  • কোর্স
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • ব্লগ
Register Login

Uncategorized

  • Home
  • Uncategorized

লিড জেনারেশন কি, কেনো ও কিভাবে?

  • Posted by Jayanto Chowdhury
  • Categories Uncategorized
  • Date October 14, 2025

লিড জেনারেশন ডিজটাল মার্কেটিং এর একটি জনপ্রিয় পন্থা। সঠিকভাবে লিড জেনারেশনের মাধ্যমে খুব সহজেই একটি ব্যবসাকে পৌঁছে দেওয়া যায় কাংক্ষিত লক্ষ্যে। আজকের আর্টিকেলে আমরা লিড জেনারেশন সম্পর্কিত গুরুতপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলুন শুরু করা যাকঃ

->> লিড জেনারেশন কি?

কোন একটি কাংক্ষিত বিষয়ের উপর সংগ্রহকৃত তথ্য এবং উপাত্তগুলোকে Lead বলা হয়ে থাকে। আর কোন ব্যবসা বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে যখন একটি নির্ধারিত লক্ষ্যে Lead সংগ্রহ করা হয়, তখন সেই প্রক্রিয়াকে লিড জেনারেশন বলা হয়। যেমনঃ আপনি একজন বই বিক্রেতা, যদি নির্দিষ্ট লেখকের উপর ভিত্তি করে বইপ্রেমীদের নাম্বার কালেক্ট করে তাদের কাছে ওই বইয়ের প্রমোশন করে তবে সেখানে তার বই বিক্রির সম্ভাবনা অনেক বেশি। এই যে বইপ্রেমীদের নাম্বার ও তথ্য সঠিকভাবে সংগ্রহ করা হলো এটিই লিড জেনারেশন।

->> লিড জেনারেশনের পদ্ধতিসমূহঃ

সাধারণত দুই ভাবে লিড জেনারেশন করা হয়।

১। ফানেল তৈরি করে।

২। বিভিন্ন প্লাটফর্ম থেকে লিড কালেক্ট করে।

১। ফানেল কনসেপ্টঃ এই পদ্ধতি ব্যবহার করে মূলত গ্রাহকের কাছে থেকে তার মাধ্যমে লিড কালেক্ট করা হয়ে থাকে। যেমন আপনারা যারা ফরেন ব্লগ সাইটে ব্লগ পড়তে অভ্যস্ত, একটু লক্ষ্য করলে দেখবেন, আপনি ব্লগ পড়ছেন হুট করে একটি পপ আপ আপনার সামনে চলে আসছে। যেখানে বলা হচ্ছে সকল ব্লগের আপডেট সবার আগে পেতে আমাদের নিউজলেটারে সাবসক্রাইব করুন। তখন আমরা যারা ইন্টারেস্টড তারা নাম এবং ইমেইল দিয়ে সেখানে সাবস্ক্রাইব করি।

আবার অনেক সময় দেখা যায়, একটি দারুণ ইবুক বা কিছু প্রয়োজনীয় ফাইল আপনি ফ্রি তে ডাউনলোড করতে পারবেন যদি আপনি সেখানে আপনার ইমেইল সাবমিট করেন।

জনপ্রিয় কিছু ফানেল কনসেপ্টঃ

ক. Awareness Funnel: এটিকে TOFU বা Top Of The Funnel কনসেপ্ট বলা হয়ে থাকে। এখানে সরাসরি বিভিন্ন মাধ্যম থেকে বিজেনেস বা নির্দিষ্ট লক্ষ্যের উপর ভিত্তি করে উক্ত বিষয়কে সঠিকভাবে উপস্থাপন করা হয়, যাতে করে উক্ত বিষয় অবগত হয়ে সরাসরি কাস্টমার তার তথ্য আপনাকে প্রদান করে।

যেমন দেশী নগদে বেশি লাভ। ক্যাশ আউট মাত্র ৯ টাকা। এই দুইটি লাইন সঠিকভাবে ব্যবহার করে নগদ তাদের সব থেকে বেশি কাস্টমার কানেক্ট করতে পেরেছে।

খ. Interest Funnel: এটিকে MOFU বা Middle of the Funnel কনসেপ্ট বলা হয়ে থাকে। এখানে যারা আপনার ব্যবসার সম্পর্কে পরিচিত তাদের কাছে আপনার বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্টকে আকর্ষনীয় ভাবে প্রমোট করে লিড জেনারেশন করা হয়। যেমনঃ আপনি ফেইসবুক পিক্সেল নিয়ে একটি ব্লগ পোষ্ট পরছেন। এমন সময় একটি পপ আপ আপনাকে দেখানো হলো যেখানে বলা হলো যদি আপনি ফ্রি তে ২০২৪ সালের জন্য ইফেক্টিভ ফেইসবুক মার্কেটিং ই-বুক ডাউনলোড করে ব্যবসাকে বুস্ট আপ করতে চান তাহলে ইমেইল সাবস্ক্রাইব করুন।

গ. Consideration Funnel: এটিকে BOFU বা Bottom of the Funnel কনসেপ্ট বলা হয়ে থাকে। এখানে ইন্টারেস্টেড কাস্টমাদের কাছে বিভিন্ন অফার বা সার্ভিস প্রমোট করে সরাসরি আপনার কাস্টমার করতে পারবেন। যেমনঃ আপনি আপনার ফেইসবুক আর্টিকেলের পাঠকদের কাছে আপনার একটি ফেইসবুক মার্কেটিং এর উপর ফ্রি অনলাইন ওয়ার্কশপ অফার করতে পারেন, যেটির জন্য ইমেইল সাইন আপ ফরম বা রেজিস্ট্রেশন ফর্ম ব্যবহার করতে পারেন।

এছাড়াও রয়েছে Lead Magnet Funnel, Email Marketing Funnel, Webinar Funnel, Social Media Funnel, Content Upgrade Funnel.

২। বিভিন্ন প্লাটফর্ম থেকে লিড কালেকশনঃ বর্তমানে অনলাইনে অনেক B2B, B2C এবং সোস্যাল প্লাটফর্ম রয়েছে, যার মাধ্যমে ব্যবসার চাহিদার উপর ভিত্তি করে সহজেই আপনার টার্গেট কাস্টমারের প্রয়োজনীয় তথ্য গুলো খুঁজে বের করতে পারবেন।

->> লিড জেনারেশনের এর বিভিন্ন ধাপসমূহঃ

১। পরিকল্পনা এবং বিশ্লেষণ: আপনি কীভাবে লিড জেনারেট করতে যাচ্ছেন তার একটি সঠিক পরিকল্পনা প্রয়োজন। মার্কেটিং রিসার্চ করে ও কমপিটিটরদের উপর একটি পূর্নাজ্ঞ বিশ্লেষণ করার মধ্যমে এবং তার উপর ভিত্তি করে ব্যবসার একটি আদর্শ প্রোফাইল তৈরি করতে হবে। এই প্রোফাইলটি আপনাকে উপযুক্ত লিড পেতে সাহায্য করবে। যেমনঃ ওয়েবসাইট, সোস্যাল মিডিয়া লিংক প্রভৃতি।

২। গবেষণা করা: আপনাকে আদর্শ গ্রাহক প্রোফাইল তৈরি করে কিছু গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। যেমনঃ ইনকামিং লিড, তাদের যোগাযোগের তথ্য, তাদের ডাটাবেসের উপর এনালাইসিস করা। ইনকামিং লিডের ট্র্যাক রাখা এবং সেলস টিমের কাছে রিপোর্ট করা এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ৷

৩। প্রি-টার্গেটিং: প্রি-টার্গেটিং এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করতে পারবেন। এটি আপনার ব্র্যান্ডের পরিচয় বাড়ানোর পাশাপাশি আউটবাউন্ড মার্কেটিং কেপিআই গুলিকে বাড়িয়ে তুলতে সহায়তা করবে। Cold আউটরিচ থেকে সর্বোত্তম সুবিধা পেতে এটি যথেষ্ট ভূমিকা রাখে।

৪। ল্যান্ডিং পেজ: প্রি-টার্গেটিং বিজ্ঞাপন এবং ই-মেইল কপি তৈরি করতে ল্যান্ডিং পেজ অনেক গুরুতেপূর্ন ভূমিকা রাখে। ল্যন্ডিং পেইজ মূলত হচ্ছে একটি ওয়েবপেইজ যেখানে একটি নির্দিষ্ট বিষয়বস্তু উক্ত পেইজে তুলে ধরা হয়। আপনি আপনার ওয়েবসাইট থেকে একটি ল্যান্ডিং পেইজ তৈরি করতে পারবেন অথবা যেকোন ল্যান্ডিং পেইজ মেকার প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি সুন্দর ল্যান্ডিং পেইজ তৈরি করতে পারবেন। ওয়েবসাইট লিঙ্কের পরিবর্তে একটি ল্যান্ডিং পেজ থাকা সবসময়ই ভাল কারণ ল্যান্ডিং পেজটি একটি কাজের উপর ফোকাস করে এবং সমস্ত অপ্রয়োজনীয় বিষয়গুলিকে সহজেই বাদ দিতে সহায়তা করে৷ এছাড়াও, এটি আপনাকে আপনার টার্গেটেড মেসেজ বা ই-মেইল পাঠিয়ে ক্রেতাদের মাইক্রো গ্রুপে ভাগ করতে সহায়তা করে।

৫। কার্যকর বিষয়বস্তুর মাধ্যমে লিড আকর্ষণ করা: সাম্প্রতিকালে কনটেন্ট মার্কেটিং অন্যান্য বিজ্ঞাপনের চেয়ে তিনগুণ বেশি লিড পাওয়া যায়। আরো লিড আকৃষ্ট করার জন্য, আকর্ষনীয় বিষয়বস্তু শেয়ার করা খুবই গুরুত্বপূর্ন। যেমন- ব্লগ, ইনফোগ্রাফিক্স, ভিডিও, ছবি, কেস স্টাডি, ওয়েবিনার এর মতো বিষয়বস্তু। লক্ষ্য রাখতে হবে আপনি যে বিষয়বস্তু শেয়ার করবেন তা যাতে আপনার ব্র্যান্ডের পরিচয়কে হাইলাইট করে।

৬। কাস্টমারদের নিকট পৌঁছানো: আপনার লিড জেনারেশন কার্যকারী হবে যদি আপনি সঠিকভাবে কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। এজন্য আপনাকে আপনার ব্যবসার মডেলের উপর ভিত্তি করে একটি সুন্দর পরিকল্পনা করা উচিত। যেমন আপনি আপনার কাস্টমারদের নিকট কল করতে এবং ক্রমানুসারে ইমেইল পাঠাতে পারেন। কল এবং ইমেলের পরে, আপনার লিড গুলোর কোয়ালিটি যাচাই করতে পারবেন। এছাড়াও প্রতিটি লিড CRM-এ রেকর্ড করার মাধ্যমে আপনি আপনার একটিভিটকে ট্র্যাক করতে সাহায্য করে।

৭। রিপোর্টিং: লিড জেনারেশন প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে রিপোর্টিং করা উচিত। রিপোর্টে অন্তর্ভুক্ত করা উচিত — ইনকামিং লিড, গবেষণায় ব্যয় করা সময়, ইমেল টেমপ্লেট, পাঠানো ইমেলের সংখ্যা, বাউন্স হওয়া ইমেল, স্বয়ংক্রিয় উত্তর, ফলো আপ, যোগ্য লিডের সংখ্যা এবং সেই লিডগুলিকে নিয়ে ভালোভাবে গবেষণা করা।

->> লিড জেনারেশনের টুলস সমূহঃ

*** ফ্রি লিড জেনারেশন টুলসসমূহঃ

১। HubSpot Marketing Free:

– বৈশিষ্ট্যসমূহ: ইমেইল মার্কেটিং, ফর্ম তৈরি, ল্যান্ডিং পেজ তৈরি, কন্টেন্ট মার্কেটিং।

– সীমাবদ্ধতা: মাসিক 2000 ইমেইল সর্বাধিক।

২। Mailchimp:

– বৈশিষ্ট্যসমূহ: ইমেইল মার্কেটিং, ল্যান্ডিং পেজ তৈরি, সার্ভেস মেসেঞ্জিং।

– সীমাবদ্ধতা:- 500 সদস্যের জন্য ফ্রি।

৩। Sumo:

– বৈশিষ্ট্যসমূহ: ইমেইল মার্কেটিং, সোশ্যাল শেয়ার ও ফলো বোট, টার্গেট কন্টেন্ট ও এনালিটিক্স।

৪। Leadformly:

– বৈশিষ্ট্যসমূহ: বেস্ট প্র্যাকটিসের সাথে স্টাইলিশ ফর্ম তৈরি, ফর্ম অপটিমাইজেশন।

– সীমাবদ্ধতা: মাসিক 50 সাবমিশনের জন্য।

৫। Bitrix24:

– বৈশিষ্ট্যসমূহ: কাস্টমাইজড কন্ট্রোল প্যানেল, কল্যাবোরেশন টুলস, ইমেইল মার্কেটিং।

– সীমাবদ্ধতা: ১২ সদস্যের জন্য

*** পেইড লিড জেনারেশন টুল

লিড জেনারেশনের জন্য পেইড টুলগুলির মধ্যে কিছু হলো:

১। Leadfeeder:

– বৈশিষ্ট্যসমূহ: ওয়েবসাইট ভিজিটর ট্র্যাকিং, কোম্পানির প্রোফাইল এবং ইন্টারেস্ট ডেটা।

২। LinkedIn Sales Navigator:

– বৈশিষ্ট্যসমূহ: লিড সার্চ, ইনবাউন্ড এবং আউটবাউন্ড সেলস, এবং কাস্টম নোটিফিকেশন।

৩। Unbounce:

– বৈশিষ্ট্যসমূহ: ল্যান্ডিং পেজ তৈরি, A/B টেস্টিং, কনভার্সন অপটিমাইজেশন।

৪। Salesforce:

– বৈশিষ্ট্যসমূহ: কাস্টমার ম্যানেজমেন্ট, লিড জেনারেশন, সেলস এক্সিকিউটিভ ড্যাশবোর্ড।

৫। HubSpot Marketing Hub:

– বৈশিষ্ট্যসমূহ: ইনবাউন্ড মার্কেটিং, ইমেইল মার্কেটিং, রিলেশন ম্যানেজমেন্ট।

->> লিড সংগ্রহ করা যায় এমন সোশ্যাল মিডিয়াসমূহঃ

১। Facebook:

– বৈশিষ্ট্যসমূহ: পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক ইভেন্ট, ইনবক্স মার্কেটিং।

– বিশেষ দিক: ফেসবুক বিজনেস পেজ বা গ্রুপ তৈরি করে লিড সংগ্রহ করতে সাহায্য করতে পারে, এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করতে সাহায্য করতে পারে।

২। Instagram:

– বৈশিষ্ট্যসমূহ: ইনস্টাগ্রাম স্টোরিজ, ইজিলিঙ্ক, হ্যাসট্যাগ, ইনসাইটস।

– বিশেষ দিক: ভিজুয়াল কন্টেন্ট দ্বারা আকর্ষণ করে এবং লিড সংগ্রহ করার জন্যে ইনস্টাগ্রাম একটি দারুণ প্ল্যাটফর্ম।

৩। LinkedIn:

– বৈশিষ্ট্যসমূহ: লিংকেডইন পেজ, ইনবক্স মার্কেটিং, লিংকেডইন এড, লিড জেনারেশন ফর্ম।

– বিশেষ দিক:: পেশাদার নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক সংক্রান্ত কন্টেন্ট এবং তথ্য শেয়ার করতে লিংকেডইন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

৪। Twitter:

– বৈশিষ্ট্যসমূহ: টুইট, রিটুইট, হ্যাশট্যাগ, লিস্ট।

– বিশেষ দিক: দ্রুত এবং সংক্ষেপে কন্টেন্ট দ্বারা গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করতে টুইটার ব্যবহার করা যেতে পারে।

৫। Pinterest:

– বৈশিষ্ট্যসমূহ: পিন, বোর্ড, হ্যাশট্যাগ, পিন লিঙ্ক।

– বিশেষ দিক: ভিজুয়াল কন্টেন্ট দ্বারা আকর্ষণ করতে এবং গ্রাহকদের আইডিয়া ও ইন্সপিরেশন দেওয়ার জন্য পিনটারেস্ট একটি পুরাতন এবং দারুণ প্ল্যাটফর্ম।

*** সোশ্যাল মিডিয়া থেকে লিড সংগ্রহের টুলসমূহঃ

১। Leadfeeder:

– বৈশিষ্ট্যসমূহ: ওয়েবসাইট ভিজিটর ট্র্যাকিং, লিড ইঞ্জিন, লিড ফিডব্যাক।

– বিশেষ বিবরণ: ওয়েবসাইট বিজিটরদের সাথে সম্পর্ক করতে সাহায্য করে এবং তাদের এইচপিই স্কোর এবং রেটিং দেখায়।

২। LinkedIn Lead Gen Forms:

– বৈশিষ্ট্যসমূহ: ইনস্ট্যান্ট ফর্ম সাবমিট, লিড ক্যাম্পেইন এনালিটিক্স, অটোমেটেড ফলোআপ।

– বিশেষ বিবরণ: লিংকেডইন এড এর মাধ্যমে ইনটারেস্টিং উপায়ে লিড সংগ্রহ করতে সাহায্য করে।

৩। Facebook Lead Ads:

– বৈশিষ্ট্যসমূহ: আউটোমেটেড ফর্ম ফিলিং, কাস্টমিজড ফর্ম তৈরি, স্বয়ংক্রিয় ফলোআপ।

– বিশেষ বিবরণ: ফেসবুক বিজিনেস পেজ এবং এড ক্যাম্পেইনের মাধ্যমে সহজেই লিড সংগ্রহ করতে সাহায্য করে।

৪। Twitter Lead Generation Cards:

– বৈশিষ্ট্যসমূহ: আউটোমেটেড ফর্ম ফিলিং, কাস্টম কল টু অ্যাকশন, স্বয়ংক্রিয় ফলোআপ।

– বিশেষ বিবরণ: টুইটার এড এবং ক্যাম্পেইন এর মাধ্যমে লিড সংগ্রহ করতে এটি দারুণ টুল।

শেষ কথা-

লিড জেনারেশনের বিভিন্ন প্রকারের কৌশল বা উপায় রয়েছে এবং এটি সহজ মনে হলেও, কার্যকরভাবে বেশ কঠিন। যেকোনো ব্যবসার জন্য লিড জেনারেশন মুখ্য ভূমিকা রাখে। যখন লিড জেনারেশন সফলভাবে প্রতিষ্ঠিত হয়, তখন ব্যবসাটি খুব ভালভাবে বেড়ে উঠতে পারে।

  • Share:
Jayanto Chowdhury

Previous post

ল্যান্ডিং পেইজ ভিত্তিক ই-কমার্স মডেল ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য ক্ষতির কারণ নয় কি?
October 14, 2025

You may also like

ই-কমার্স ওয়েবসাইটের A-Z (3)
ল্যান্ডিং পেইজ ভিত্তিক ই-কমার্স মডেল ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য ক্ষতির কারণ নয় কি?
October 14, 2025
6
নতুন, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের অনলাইন বিজনেস মডেল কেমন হওয়া উচিত?
October 14, 2025
5
ফেইসবুক এডস নাকি বুস্ট নাকি প্রমোট?
October 14, 2025

Popular Courses

ডিজিটাল মার্কেটিং মাস্টারক্লাস

ডিজিটাল মার্কেটিং মাস্টারক্লাস

৳ 5,500.00
ফেইসবুক ও হোয়াটসএপ হ্যাকিং নিরাপত্তা

ফেইসবুক ও হোয়াটসএপ হ্যাকিং নিরাপত্তা

১ম ২০০ জনের জন্য ৳ 300.00৳ 49.00

ইনোভেট একাডেমি ইনোভেট ডিজিটাল এর একটি অঙ্গ-প্রতিষ্ঠান । ট্রেড লাইসেন্স নম্বর: BL-2020-21000822

Facebook Twitter Youtube
policies
  • রিফান্ড পলিসি
  • প্রাইভেসি পলিসি
Quick Links
  • হোম
  • কোর্স
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • ব্লগ
  • হোম
  • কোর্স
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • ব্লগ
Get In Touch

জাবলে রহমত চারতলার মোড় কলেজ-রোড, লালবাগ, রংপুর

  • Email: hello@inovate.academy
  • Phone: +880 1886-573319

©2025, Inovate Academy All Rights Reserved.

We use cookies to improve your experience, including essential cookies required for the website to function. By continuing, you agree to our use of cookies. Learn more.

Customise Consent Preferences

We use cookies to help you navigate efficiently and perform certain functions. You will find detailed information about all cookies under each consent category below.

+
Necessary Always Active

Necessary cookies are required to enable the basic features of this site, such as providing secure log-in or adjusting your consent preferences. These cookies do not store any personally identifiable data.

No Cookie to display

+
Analytics

Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics such as the number of visitors, bounce rate, traffic source, etc.

No Cookie to display

+
Advertising

Advertisement cookies are used to provide visitors with customised advertisements based on the pages you visited previously and to analyse the effectiveness of the ad campaigns.

No Cookie to display

+
Functional

Functional cookies help perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collecting feedback, and other third-party features.

No Cookie to display

Login with your site account

Lost your password?

Not a member yet? Register now

Register a new account

Are you a member? Login now