
ল্যান্ডিং পেইজ ভিত্তিক ই-কমার্স মডেল ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য ক্ষতির কারণ নয় কি?
বাংলাদেশের ই-কমার্স ব্যবসায় একটি নতুন ট্রেন্ড হিসেবে চালু হয়েছে ল্যান্ডিং পেইজ ভিত্তিক ওয়বসাইট। যেখান ইউজার যাস্ট ফর্ম পূরণ করে অর্ডার করতে পারে।
আমার কাছে এটি একটি লো ক্লাস মার্কেটিং স্ট্রেটেজি এবং ই-কমার্স ব্যবসার ক্ষতির অন্যতম কারণ বলে মনে হয়। এটাতে ব্যবসায়ীর ক্ষতির সম্ভবনা থাকে এবং ক্লায়েন্ট একটি অপরিকল্পিত ই-কমার্স এক্সপেরিয়েন্স পায়।
উল্লেখযোগ্য সমস্যা:
১. ফেইক অর্ডার
২. কম্পেটিটর সাইট এটাক
এছাড়াও ইউজার অর্ডার আপডেট ট্রাক করতে পারেন না। বা তার পার্চেস হিস্ট্রি দেখতে পারে না।
একজন ডিজিটাল মার্কেটার হিসেবে গত ১ মাসে আমি অসংখ্য ক্লায়েন্টকে এই মডেল ফলো করে তাদের সমস্যার কথা শুনেছি।
ফেইসবুকে বিভন্ন কোম্পানী বা ব্যক্তির চটকদার বিজ্ঞাপন দেখে আপনি অনেকগুলো টাকা ব্যয় করে একটি ল্যান্ডিং পেইজ ভিত্তিক ওয়েবসাইট না বানিয়ে, আপনার বিজনেস মডেল চিন্তা করে একটি প্রফেশনাল ওয়েবসাইট বানান এটি আপনাকে লং টার্ম সাপোর্ট দিবে, ফলে আপনি লাভবান হবেন এবং আপনার ক্রেতা একটি ভালো ইক্সপেরিয়েন্স পাবেন।
যদি ল্যান্ডিং পেইজই আপনার কনসেপ্ট হয়, তাহলে ফাও ওয়েবসাইট বানিয়ে টাকা নষ্ট না করে গুগল ফর্ম দিয়ে আপনার সেলস ম্যানেজ করুন।
দুইটাই একই কাজ করে।


