
ফেসবুক এডস ক্রিয়েটিভও এডস সাইকোলজি
ফেইসবুক এডসের জন্য যেসব কন্টেন্ট ব্যবহার করা হয় তাই হচ্ছে এডস ক্রিয়েটিভ। এটি মূলত এডস থেকে মানুষকে আপনার ব্যবসায় কানেক্ট করে। আপনি যদি এডস ক্রিয়েটিভে প্রাধান্য না দেন তাহলে আপনার এডস থেকে যেই অনুপাতে ব্যয় করবেন সেই অনুপাতে রির্টান পাবেন না। সঠিক এডস ক্রিয়েটিভ ব্যবহারের মাধ্যমে আপনি এডস থেকে ভাল ফলাফল নিয়ে আসতে পারবেন। ব্যবসার লক্ষ্য বুঝে যদি আমরা সঠিকভাবে এডস ক্রিয়েটিভ তৈরি করতে না পারি তাহলে আমরা আশানুরূপ ফলাফল নিয়ে আসতে পারবো না।
এডস ক্রিয়েটিভের ধরনঃ
ফেইসবুক ক্রিয়েটিভের ধরন পুরোপুরি এডসের উপর নির্ভরশীল। একটি এডসে সাধারণত লেখা, ইমেজ এবং ভিডিও ব্যবহার করে তা ফুটিয়ে তোলা হয়। চলুন এডস ভিত্তিক ক্রিয়েটিভ গুলো আলোচনা করা যাকঃ
- Single image ads: Single image ads এ সাধারণত একটি মাত্র ছবি ব্যবহার করে এডস দেওয়া হয়। এই এডসে একটি ছবির মাধ্যমে বিষয়বস্তু তুলে ধরা হয়। এটি প্রায় সব এডস গোলে সব ধরনের এডসে ব্যবহার করা হয়। এটি অন্যতম জনপ্রিয় একটি এডস টাইপ।
- Single video ads: এটি Single image ads এর মত একটি জনপ্রিয় ফেসবুক এডস। এটিতে সাধারণত একটি মাত্র ভিডিও ব্যবহার করে এডস দেওয়া হয়। এই এডসে একটি ভিডিও এর মাধ্যমে বিষয়বস্তু তুলে ধরা হয়। এটিও প্রায় সব এডস গোলে সব ধরনের এডসে ব্যবহার করা হয়
- Carousel ads: Carousel ads এ সাধারণত ইমেজ এবং ভিডিও দুটিই সমানভাবে ব্যবহৃত হয়ে থাকে। এটিতে একইসাথে ইমেজ ও ভিডিও এড করা যায়। এখানে আপনি সর্বনিম্ন ২ টি এবং সর্বোচ্চ ১০ টি ছবি বা ভিডিও বা উভয়েকেই এডস কার্ডে ব্যবহার করতে পারবেন। এটি সাধারণত বেশী ব্যবহৃত হয় সার্ভিস বা প্রোডাক্ট সেলস বা এওয়ারনেস এডস গোলে। ই-কমার্স ওয়েবসাইট গুলো এই এডস বেশি ব্যবহার করে থাকে।
- Collection ads: অনেকগুলো প্রডাক্টের ছবি নিয়ে একটি কালেকশন তৈরি করে যে এডস রান করা হয় সেটি মূলত কালেকশন এডস। এই এডসে শুধুমাত্র ইমেজকে ব্যবহার করা হয়।
- Slideshow ads: স্লাইড শো এডস অনেকটা ভিডিও এডস এর মত। আপনি অনেকগুলো ছবিকে একটি ফেইসবুক প্রিসেট ব্যবহার করে স্লাইড শো আকারে ভিডিও বানাতে পারবেন। এটি এওয়ারনেস এডস এ বেশি ব্যবহৃত হয়।
- Stories ads: এর জন্য ইমেজ এবং ভিডিও দুটিই ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ফেইসবুক স্টোরি থেকে Awarness ও Engagement বাড়ানোর জন্য এটি ব্যবহৃত হয়।
- Instant Experience ads: এটি সাধারণত ল্যান্ডিং পেইজ এক্সপেরিয়েন্স দেয়। এটি ফেসবুক এর একটি ফ্রি ফিচার। যেটি তৈরি করতে ইমেজ, ভিডিও, টেক্সট, বাটন প্রভৃতি ব্যবহার করা হয়। এবং এই পেইজ থেকে এডস ভিজিটর কে সরাসরি মেসেঞ্জারে, ওয়েবসাইট, ফোন কলে ড্রাইভ করা যায়।
- Messenger ads: এই এডসটি মেসেঞ্জারে প্রদর্শিত হয়। এখানে আপনি ইমেজ ও ভিডিও ব্যবহৃত হয়।
- Lead ads: এটি লিড কালেক্ট করতে ব্যবহৃত হয়। এটিতে ইমেজ ও ভিডিও ব্যবহৃত হয়। এবং লিড এডস ফর্মে ইমেজ, বাটন, ফর্ম, কন্ডিশন প্রভৃতি ব্যবহার করা হয়।
- Dynamic product ads: এটি ওয়েবসাইট থেকে প্রডাক্টকে এডস হিসেবে সরাসরি দেখানো হয়। এখানে ইমেজ ও ভিডিও উভয়েই ব্যবহৃত হয়ে থাকে।
ক্রিয়েটিভ অপটিমাইজেশনঃ
ফেইসবুক এডস প্লেসমেন্টর উপর ভিত্তি করে এডস ইমেজ বা ভিডিও টা সঠিক ভাবে তৈরি করা উচিত তাহলে এডস থেকে ভাল পারফর্মেন্স নিয়ে আশা সম্ভব হয়। এই ধরনের অপ্টিমাইজড এডস থেকে অনেক বেশি রিচ এবং পারফর্মেন্স পাওয়া যায়। নিচে প্লেইসমেন্ট অনুসারে সাইজিং গুলো দেওয়া হলোঃ
- Facebook News Feed: ইমেজ বা ভিডিও রেশিও ১.৯১:১ বা ১:১। সাইজ ১২০০ x 628 বা ১০৮০ x ১০৮০ এটা মিনিমাম সাইজিং। আপনি রেশিও ঠিক রেখে এর থেকে বেশি সাইজ ও রেজুলেশন বাড়াতে পারবেন
- Instagram Feed: ইমেজ বা ভিডিও রেশিও ১.৯১:১ বা ১:১ বা ৪:৫। ১০৮০ x ১০৮০ এটা মিনিমাম সাইজিং। আপনি রেশিও ঠিক রেখে এর থেকে বেশি সাইজ ও রেজুলেশন বাড়াতে পারবেন।
- Instagram Stories: ইমেজ বা ভিডিও রেশিও ৯:১৬ । ১০৮০ x ১৯২০ এটা মিনিমাম সাইজিং। আপনি রেশিও ঠিক রেখে এর থেকে বেশি সাইজ ও রেজুলেশন বাড়াতে পারবেন।
- Messenger Inbox: ইমেজ বা ভিডিও রেশিও ১.৯১:১ । ৬০০ x ৩১৫ এটা মিনিমাম সাইজিং। আপনি রেশিও ঠিক রেখে এর থেকে বেশি সাইজ ও রেজুলেশন বাড়াতে পারবেন।
- Right Column: ইমেজ বা ভিডিও রেশিও ১.৯১:১ । ১২০০ x ৬২৮ এটা মিনিমাম সাইজিং। আপনি রেশিও ঠিক রেখে এর থেকে বেশি সাইজ ও রেজুলেশন বাড়াতে পারবেন।
- Audience Network: এটা ইচ্ছামত সাইজিং ব্যবহার করতে পারবেন।
এডস ক্রিয়েটিভ সম্পর্কিত পরামর্শঃ
- হাই কোয়ালিটি ক্রিয়েটিভঃ আপনি আপনার এডসের জন্য একটি ইমেজ বা ভিডিও যা ব্যবহার করেন না কেন, অবশ্যই সেটির কোয়ালিটি যেন হাই রেজুলেশন এবং স্পষ্ট হয়। লোগো, টেক্সট, টপিক সব কিছু যেন সুন্দর ভাবে উপস্থাপিত হয়। এটি ভাল না হলে আপনার এডস থেকে ভালো রেসপন্স আসবে না। এমনকি ফেইসবুক আপনার এডসটিকে রিজেক্ট করবে।
- ৮০-২০ টার্মঃ আপনি ছবি ব্যবহার করে এডস দিলে সেখানে ম্যাক্সিমাম ২০% লেখা রাখার চেষ্টা করবেন আর ৮০% আপনার সার্ভিস বা ব্যবসাকে ফোকাস করবেন।
- এডস অপ্টিমাইজেশনঃ এডস অপটিমাইজেশন রিচ অনেক বাড়িয়ে দেয় এবং মানুষকে আপনার ব্যবসায় এংগেজ করে। তাই আপনার এডসের প্লেসমেন্ট অনুসারে এডস সাইজিং ঠিক করে নিন এবং এডস ম্যানেজার থেকে এডস পরিচালনার ক্ষেত্রে প্লেসমেন্ট অনুসারে এটি ব্যবহার করুন
- ক্রিয়েটিভ ইমেজঃ কাউকে বারবার ফলো না করে আপনার ব্রান্ড বা বিজনেসের বিশেষত্ব্য খুঁজে আপনার পছন্দ মত ক্রিয়েটিভ ব্যবহার করুন। এটি লাভজনক হবে।
- শর্ট ভিডিওঃ আসলে এডস দেখতে সবাই খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনা। যেমন আমরা টিভিতে মুভি বা সিরিয়াল দেখার সময় এডস আসা মাত্রই চ্যানেল পরিবর্তন করে ফেলি একইভাবে সোশ্যাল মিডিয়াতেও। একজন ব্যক্তি হিসেবে আমাকে যখন ফেইসবুক দিনে অনেকগুলো এডস দেখায় আমি সেগুলো তে কিন্তু প্রভাবিত হয় না, স্কিপ করে যাই। খুব কম এডস আছে যা আমাকে আকর্ষিত করে আমি শুধু তাদের প্রতি ইন্টারেস্টেড হই। এবং এদের মধ্যে কিছু লোকের থেকে পণ্য বা সার্ভিস কিনি। তাই আমাদের বিবেচনা করা উচিত, আমার ভিডিওতে এংগেজ করতে হবে যদি কেউ এংগেজ হয়, দ্রুত আমার মেসেজ টা তাকে দিতে হবে। সবচেয়ে ভাল কাজ করে, ৬ থেকে ১৫ সেকেন্ডের এডস গুলো। আপনি ম্যাক্সিমাম ১ মিনিট করতে পারেন। এর পরে আপনার এডস টাইম আপনার এডসের পারফর্মেন্স কমিয়ে আনবে।
- অল্প লেখাঃ প্রায়ই আমি লক্ষ্য করি আমরা এডস রান করার সময় অনেক বেশি লেখা দিয়ে থাকি। অনেকক্ষণ ধরে মানুষ যেমন আপনার ভিডিও এডস দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করে না, ঠিক একইভাবে অনেকক্ষণ ধরে আপনার লেখা পড়তে পচ্ছন্দ করে না। তাই এই জায়গায় ফোকাস করা অনেক জরুরী।
এডস ক্রিয়েটিভ সাইকোলজিঃ
এডস দেবার সময় আপনাকে ক্লায়েন্ট সাইকোলজি চিন্তা করতে হবে। একজন ক্রেতার জন্য বাংলাদেশে অনলাইনে পণ্য বা সার্ভিস নেওয়া একটি নতুন বিষয়। বাংলাদেশে সাম্প্রতিকসময়ে অনেক অনলাইন স্ক্যাম ক্লায়েন্ট কে অনলাইনে কিনতে সাইকোলজিক্যালি বাধা প্রদান করে। একজন ক্লায়েন্ট লোকাল একটি দোকান থেকে পণ্য কিনতে ভালোবাসে। তিনি যখন নরমালি কিনে তার দাম দর করে প্রোডাক্ট কেনার সুযোগ থাকে। কিন্তু অনলাইনে কেনার সময় সে এই ফ্যাসিলটি গুলো পায় না। পাশাপাশি এক্সটা ডেলিভারি চার্জ তো আছেই। আবার রিটার্নের সময় কিভাবে রিটার্ন করবেন সেই ঝামেলা তো আছেই। তাই আপনাকে ক্রেতার সাইকোলজি বুঝে তার কাছে একটি ক্লিয়ার মেসেজ দিতে হবে আপানার ব্যবসা সম্পর্কে।
আপনি যদি এডস থেকে সেল করতে চান তাহলে আপনার ইমেজ বা ভিডিও স্ক্রিপ্টে নিচের প্রশ্ন গুলোর উত্তর খুঁজে বের করুন এবং এটিকে ফোকাস করে এই বিষয়গুলো এডসে তুলে ধরুন।
- আপনারা কারা?
- আপনাদের প্রোডাক্ট বা সার্ভিস কি?
- এটা কেন তার প্রয়োজন?
- এটি কিভাবে তারা নিতে পারবে?
আমি একটি স্মার্ট গ্লাসের স্ক্রিপ্ট উদাহরণ সহ তুলে ধরছি।
স্ক্রিপ্টঃ স্মার্ট গ্লাসের যুগে আর কতদিন সাধারণ মানের গ্লাস? আপনার লাইফস্টাইল কে সুন্দর করতে আমরা নিয়ে এসেছি আকর্ষনীয় স্মার্ট গ্লাস। এটিতে রয়েছে রিমোট কন্ট্রোলিং সিস্টেম। গ্লাসটিতে থাকা টাচ প্যানেল ব্যবহার করে আপনি গান শোনা, ফোন পিক করা, ফোনের মাধ্যমে ছবি তোলা, ভয়েস কমান্ড সহ আরও বিভিন্ন কাজ করতে পারবেন। ডিভাইসটি ব্লুটুথের মাধ্যমে সহজেই কানেক্ট করা যায়। এতে রয়েছে ব্লুটুথ ৫ যা আপনাকে ৪০ ফিট দুরুত্ব পর্যন্ত ফোনের সাথে কানেক্ট রাখবে। এছাড়াও ডিভাইটিতে ফাস্ট চার্জিং ফ্যাসিলিটিসহ রয়েছে টানা ৮ ঘণ্টা চার্জিং ব্যাক আপ ও Ipx7 ওয়াটারপ্রুফ ফ্যাসিলিটি। স্মার্টনেসের পাশাপাশি রয়েছে ব্লু কার্ড ফিচার যা আপনার চোখকে সবসময় সুরক্ষিত রাখবে। এছাড়াও আপনি চাইলে কাস্টম পাওয়ার কার্ড লেন্স ব্যবহার করতে পারবেন। স্মার্ট গ্লাসের এক্সপেরিয়েন্স পেতে, আজই অর্ডার করুন।
দেখুন এই প্রডাক্টটি সম্পর্কে আমরা একটি ক্লিয়ার মেসেজ দিচ্ছি। এই স্ক্রিপ্টে ভিডিও তৈরি করে আমরা প্রডাক্টের দাম এবং ডেলিভারি ইনফো সঠিক ভাবে দিয়ে পোষ্ট করলে আমাদের ক্রেতারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আমি বর্তমানে একটি বিষয় লক্ষ্য করি ব্যবসায়ীগন এডসে তাদের প্রডাক্টের মূল্য লিখে রাখে না। তাদের ধারনা এটি জানতে চেয়ে তাদের পোস্টে মানুষ কমেন্ট করবে। ফলে তার এংগেজমেন্ট বাড়বে। আসলে অল্প কিছু ব্যবসা বাদে এটি একটি ভুল পদ্ধতি। এটি আপনার ব্যবসার ট্রাস্ট নষ্ট করবে এবং ক্লায়েন্টকে এংগেজ করবে না। ব্যবসার প্রমোশনে আপনার এই কাজটি আপনার ব্যবসাকে সাময়িক ভালো একটি ফলাফল এনে দিতে পারে, কিন্তু এটি আপনার ব্যবসার জন্য ভবিষ্যৎ এ একটি থ্রেড হিসেবে কাজ করবে।
আমি সবসময় চেষ্টা করি আমার লেখার মাধ্যমে বিষয়বস্তু গুলো সুন্দরভাবে উপস্থাপন করতে। আমার লেখা গুলো আপনাদের কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। এটি আমার লেখার মান উন্নয়নে সহায়ক হবে। ভাল লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন।
আপনার ফেইসবুক এডস যেন সঠিকভাবে চালনা করতে পারেন, সেজন্য অনেক অনেক শুভকামনা রইলো।


